গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

সাইক্লোন শেল্টারের রড চুরি

বরিশাল জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
বরিশাল জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

বরিশালের গৌরনদীতে সরকারি বরাদ্দে নির্মিত সাইক্লোন শেল্টারের প্রায় দুই টন রড চুরি হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল।

তিনি বলেন, রড চুরির ঘটনায় সাইক্লোন শেল্টার নির্মাণের ঠিকাদার মো. আলাউদ্দিন ভূঁইয়ার পক্ষে থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে প্রথমে দুজনকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— দক্ষিণ দিয়াশুর গ্রামের মুনসুর সরদারের ছেলে সুমন সরদার ও একই গ্রামের মৃত লুৎফর চৌকিদারের ছেলে ইব্রাহীম চৌকিদার।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের স্বীকারোক্তি অনুযায়ী এ চুরির ঘটনার সঙ্গে ওই এলাকার আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে। এর মধ্যে মজিবর রহমান নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ব্যাপারে খোঁজ নিয়ে গ্রেপ্তার করা হবে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তাররা জানিয়েছে চোরাই রডগুলো গৌরনদীর বেজগাতি স্লুইজ হাসপাতাল সংলগ্ন ভাঙ্গারি ব্যবসায়ী কাওসার হোসেনের কাছে বিক্রি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X