সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

হাইওয়ে পুলিশ কী করে, দেখতে পাই না : এমপি মান্নান

নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আলাপকালে এমপি মান্নান। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আলাপকালে এমপি মান্নান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু ও আশপাশের দীর্ঘস্থায়ী যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এ সময় তিনি হাইওয়ে পুলিশের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে বলেন, কাঁচপুর সেতু এলাকায় সবসময় যানজট লেগে থাকে। কিন্তু হাইওয়ে পুলিশ কী কাজ করে, তা আমি নিজেই দেখতে পাই না।

বুধবার (০১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কাঁচপুর সেতুর পূর্ব ঢালে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

আজহারুল মান্নান অভিযোগ করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার ও ফুটপাতের দোকানপাট গড়ে ওঠায় যানজট দিন দিন প্রকট আকার ধারণ করছে। এসব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ না করলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।

সংসদ সদস্য বলেন, হাইওয়ে পুলিশ নারায়ণগঞ্জ জেলা পুলিশের আওতাধীন নয়। তাই যানজট নিরসনে তারা কার্যকর ভূমিকা পালন না করলে জেলা পুলিশের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে মহাসড়কের পাশ থেকে সব পরিবহন টিকিট কাউন্টার দ্রুত সরিয়ে নির্মাণাধীন নতুন বাস টার্মিনালে স্থানান্তরের আহ্বান জানান তিনি।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে কোনোভাবেই সেগুলো নষ্ট না হয়। এ ছাড়া মহাসড়কে ছিনতাই ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X