টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় পাচারকালে ১৩ নারী-পুরুষ উদ্ধার

উদ্ধার নারী-পুরুষ। ছবি : কালবেলা
উদ্ধার নারী-পুরুষ। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৩ জনকে উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) রাত দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীদের একটি সংঘবদ্ধ চক্র নারী ও পুরুষদের জোরপূর্বক আটকে রেখে সমুদ্রপথে পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মোট ১৩ ভিকটিমকে উদ্ধার করা হয়।

উদ্ধারদের মধ্যে ৬ বাংলাদেশি পুরুষ, ৪ রোহিঙ্গা পুরুষ এবং ৩ রোহিঙ্গা নারী।

র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X