ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত

ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। প্রতীকী ছবি : সংগৃহীত
ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। প্রতীকী ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে উজ্জ্বল হোসেন (৩৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার আরামবাড়িয়া এলাকার ‘মুনসুর ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে। আহত উজ্জ্বল হোসেন উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের আকমল হোসেনের ছেলে।

আহত উজ্জ্বল হোসেন জানান, সকালে মোটরসাইকেলে পেট্রোল নেওয়ার জন্য তিনি ওই ফিলিং স্টেশনে যান। সেখানে তেলের জন্য বিশৃঙ্খলা দেখে তিনি উপস্থিত সবাইকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পর্যায়ক্রমে তেল নেওয়ার অনুরোধ করেন। এ নিয়ে সেখানে থাকা কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পেছন থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

ওই সময় পাম্পে উপস্থিত থাকা মোটরসাইকেল চালক আরমান হোসেন জানান, প্রায় দুই শতাধিক চালক তেলের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ মারামারি শুরু হলে দেখা যায় একজনের শরীর থেকে রক্ত ঝরছে। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান জানান, সকালে রক্তাক্ত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি সরাসরি ছুরিকাঘাত নয়, ধারালো কাঁচ জাতীয় কিছুর আঘাত হতে পারে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১০

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১১

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১২

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৩

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৪

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৫

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৬

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১৮

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৯

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

২০
X