মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পৌনে এক কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার হলো যেভাবে

গ্রেপ্তারকৃত সুজন মোহন্ত ও উদ্ধার হওয়া কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত সুজন মোহন্ত ও উদ্ধার হওয়া কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৩) অভিযানে ৮৭ লাখ টাকা মূল্যের একটি বিরল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ সুজন মোহন্ত (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমণ্ডল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন মোহন্ত ওই এলাকার চিনমহন্তের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-২ (নীলফামারী ক্যাম্প)-এর একটি আভিযানিক দল দেবীগঞ্জের দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় মো. চান মিয়ার বসতবাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে ২৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ সুজনকে আটক করা হয়। উদ্ধারকৃত এই মূর্তির আনুমানিক বাজারমূল্য ৮৭ লাখ টাকা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১৩ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, তিনি মূর্তিটি অবৈধভাবে সংগ্রহ করে পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা করছিল।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার জানান, বুধবার রাতে র‍্যাব-১৩ মূর্তিসহ আসামিকে থানায় সোপর্দ করেছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামিকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X