বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

লুটপাটে সর্বস্বান্ত পরিবার

ভোলা জেলার মানচিত্র। ছবি: কালবেলা গ্রাফিক্স
ভোলা জেলার মানচিত্র। ছবি: কালবেলা গ্রাফিক্স

ভোলার বোরহানউদ্দিনে গভীর রাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন গৃহকর্তার স্ত্রীসহ পরিবারের একাধিক সদস্য। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

রোববার (২৯ মার্চ) গভীর রাতে উপজেলার সাচড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য কামরুল জানান, তার বাবা সিরাজ বেপারীর চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। অপারেশনের জন্য প্রয়োজনীয় নগদ টাকা বাসায় রাখা ছিল এবং পরদিন আত্মীয়ের মাধ্যমে ঢাকায় পাঠানোর কথা ছিল।

তিনি জানান, গভীর রাতে মুখোশ পরিহিত একদল ডাকাত দেশিয় অস্ত্র নিয়ে আমাদের ঘরে ঢুকে পড়ে। তারা আমাদের উপর হামলা চালায় এবং আমার মাকে কুপিয়ে গুরুতর জখম করে।

কামরুল আরও জানান, ধস্তাধস্তির একপর্যায়ে তারা ডাকাত দলের দুই সদস্যকে শনাক্ত করতে সক্ষম হন। তাদের মধ্যে একজন নাহিদ, যার বাড়ি লালমোহনে। তিনি মজম বাজার এলাকায় বসবাস করে এবং অপরজন স্থানীয় বাসিন্দা মাসুদ।

এ বিষয়ে ভুক্তভোগী সিরাজ বেপারী জানান, আমি চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ডাকাতরা আমার ঘর থেকে প্রায় ৪ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

তিনি জানান, আমার স্ত্রী, ছেলে কামরুল হাসান ও মেহেদী হাসান আহত হয়েছে। তাদের মধ্যে একজন বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আমার স্ত্রী বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয়রা জানান, এ ধরনের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকাবাসী বলেন, রাত হলেই আমরা আতঙ্কে থাকি। এমন ঘটনা আগে কখনো দেখিনি। প্রশাসনের কাছে আমাদের দাবি-দ্রুত দোষীদের গ্রেপ্তার করে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আরেকজন বাসিন্দা বলেন, ডাকাতরা যেভাবে অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা করেছে, এতে আমরা সবাই ভীত। রাতে পাহারা দেওয়ার কথাও ভাবছি।

বোরহানউদ্দিন থানার কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১০

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১১

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১২

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৩

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৪

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৫

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৭

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

২০
X