চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০২:৩৪ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অন্তঃসত্ত্বা পুত্রবধূকে জিম্মি করে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতি

চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে ডাকাতি হয়েছে। ছবি : কালবেলা
চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে ডাকাতি হয়েছে। ছবি : কালবেলা

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তার অন্তঃসত্ত্বা পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

বুধবার (৩ জুন) ভোর চারটার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী উকিলপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু পরিবার নিয়ে ভরামুহুরী উকিলপাড়ার নিজ বাড়িতে বসবাস করেন। ঘটনার সময় তিনি ও তার স্ত্রী চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকায় নবনির্মিত বাড়িতে অবস্থান করছিলেন। এছাড়া তার দুই ছেলে ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে ৬ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল জানালার গ্রিল কেটে দেশীয় অস্ত্রসহ বাড়িতে প্রবেশ করে।

পরে ডাকাতরা বাড়িতে থাকা অন্তঃসত্ত্বা পুত্রবধূ, তার সন্তান ও গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার, ২ লাখ টাকা এবং ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু নিজেই এসব তথ্য নিশ্চিত করেছেন।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১০

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১১

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১২

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৫

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৬

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৭

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৮

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৯

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

২০
X