লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবার ওপর হামলা

গ্রেপ্তারকৃত পিতা-পুত্র । ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত পিতা-পুত্র । ছবি : কালবেলা

লালমনিরহাটের পাটগ্রামে মেয়েকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় তার বাবাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সুমন মিয়া (২১) ও তার পিতা সামিউল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (০৩ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

আগের দিন বৃহস্পতিবার (০৩ এপ্রিল) বিকেলে উপজেলার জগতবেড় ইউনিয়নের শুকুরেরটারী নামক এলাকায় ওই শ্লীলতাহানির ঘটনা ঘটে। অভিযুক্তদের বাড়ি উপজেলার জগতবেড় ইউনিয়নের শুকুরেরটারী এলাকায়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় একটি দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১১) বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। এ সময় ইউনিয়নের শুকুরেরটারী এলাকার মোজাম্মেল হকের ছেলে শাওন মিয়া (২০), সফিকুল ইসলামের ছেলে রিফাত হোসেন (২০) ও সামিউল ইসলামের ছেলে সুমন মিয়া (২১) ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক শ্লীলতাহানি করে।

মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে ওই তিন যুবক চলে যায়। এ ঘটনার প্রতিবাদ জানাতে ছাত্রীর বাবা মতিউল ইসলাম নামে এক প্রতিবেশীকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের বাড়িতে যান। ঘটনার প্রতিবাদ জানানোর সময় কথা কাটাকাটির একপর্যায়ে ভুক্তভোগীর বাবা ও প্রতিবেশী মতিউল ইসলামকে বেধড়ক মারধর করতে থাকেন অভিযুক্তরা।

একপর্যায়ে দেশীয় ছুরি দিয়ে আঘাত করলে ছাত্রীর বাবা গুরুতর আহত হন। এ সময় প্রতিবেশী মতিউলও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা রংপুরে চিকিৎসাধীন রয়েছেন।

পরে রাতেই এ ঘটনায় ছাত্রীর চাচা আব্দুর রহিম বাদী হয়ে ৯ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মধ্য রাতে পাটগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩ নম্বর আসামি সুমন মিয়া ও ৪ নম্বর সামিউল ইসলামকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন, ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X