নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কাঞ্চন ব্রিজের নিচ থেকে উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত

কাঞ্চন ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহটি নিখোঁজ শুভর। ছবি : কালবেলা।
কাঞ্চন ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহটি নিখোঁজ শুভর। ছবি : কালবেলা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহটি নিখোঁজ শুভর (২১) বলে শনাক্ত করেছে তার পরিবার। গত ৩১ মার্চ উদ্ধার হওয়া এই মরদেহটি ফতুল্লা থেকে গুম হওয়া শুভর বলে রোববার (৫ এপ্রিল) দুপুরে নিশ্চিত করেছেন তার মা মাকসুদা বেগম।

এর আগে, গত ২ এপ্রিল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানাকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি গুমের মামলা দায়ের করেছিলেন শুভর মা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ সন্ধ্যা ৬টার দিকে শাকিল ও লাল শুভ নামের দুই যুবক জরুরি কাজের কথা বলে শুভকে ফতুল্লার চানমারী বস্তি এলাকায় ডেকে নেয়। অভিযোগ রয়েছে, পূর্ব শত্রুতার জেরে সেখানে তাকে মারধর করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে শুভর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ ছিল।

পরিবারের দাবি, তাকে চাষাড়া রেললাইন সংলগ্ন একটি অটোরিকশা গ্যারেজে নিয়ে নির্যাতনের পর গুম করা হয়।

এ ঘটনায় দায়েরকৃত মামলায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ছাড়াও কাশেম, সাব্বির, শাকিল, পাপ্পু, সাংবাদিক আলী মিয়া ও জাহিদসহ নামীয় ৯ জন এবং অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে। আসামিদের অধিকাংশের বাড়ি ফতুল্লার ইসদাইর বস্তি এলাকায়। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত সাব্বির, রাজ্জাক ও মহসিন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, ৩১ মার্চ রূপগঞ্জে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছিল, যা রোববার পরিবারের সদস্যরা শুভর বলে শনাক্ত করেছেন। ২৯ মার্চ তিনি ফতুল্লা থেকে নিখোঁজ হন।

তিনি আরও বলেন, শুভকে যে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়া হয়েছিল এবং যারা সরাসরি এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করতে পারলেই হত্যার মূল রহস্য উদঘাটন সম্ভব হবে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১০

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১১

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১২

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৩

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৪

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৬

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৭

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৮

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৯

সরফরাজ হোসেনের কবিতা : নীল

২০
X