আমতলী (বরগুনা) প্রতিনিধি:
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘জেলা পরিষদকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে’

গণসংবর্ধনায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম মোল্লা। ছবি : কালবেলা
গণসংবর্ধনায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম মোল্লা। ছবি : কালবেলা

জেলা পরিষদকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।

রোববার (৫ এপ্রিল) বিকেল ৪টায় পৌরসভার বাঁধঘাট চৌরাস্তায় আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম মোল্লা বলেন, বিগত সংসদ নির্বাচনে আমি হারিনি। এই অঞ্চলের সাধারণ মানুষের উন্নয়নের জন্য সংসদ সদস্য হতে না পারলেও আল্লাহ আমাকে জেলা পরিষদের মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। অতীতের উন্নয়নের ঘাটতি দায়িত্বের মাধ্যমে পূরণ করতে চাই।

জেলা পরিষদকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, প্রতিটি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধার সঞ্চালনায় গণসংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহিন, জেলা যুবদলের সভাপতি মো. জাহিদ মোল্লা প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহমেদ খান, সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ভিপি মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান হিরু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির ফকির, সাবেক সদস্য সচিব মো. জালাল আহমেদ খানসহ বিএনপি নেতারা।

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি জারি করা এক প্রজ্ঞাপনে মো. নজরুল ইসলাম মোল্লাকে বরগুনা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X