রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষবরণে মুখর রাঙামাটি

বর্ষবরণে মেতেছে রাঙামাটি। ছবি : কালবেলা
বর্ষবরণে মেতেছে রাঙামাটি। ছবি : কালবেলা

বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের রঙে রাঙতে শুরু করেছে পার্বত্য জেলা রাঙামাটি। প্রতিবছরের মতো এবারও পাহাড়ি জনপদে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আগেভাগেই, যা চলবে টানা কয়েকদিন।

পার্বত্যাঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের কাছে বাংলা নববর্ষ শুধু একটি দিন নয়, বরং দীর্ঘ এক উৎসবের সময়। এ অঞ্চলে বর্ষবরণ পরিচিত বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান, বিষু, সাংলান, চাংক্রাই ও পাতা উৎসব নামে। তাই নববর্ষের ১০-১২ দিন আগে থেকেই শুরু হয় আয়োজন, যা নতুন বছর শুরু হওয়ার পরও চলতে থাকে।

এ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, ঐতিহ্যবাহী নৃত্য, খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নদীতে ফুল ভাসানো, পাজন রান্না ও জনপ্রিয় পানি উৎসব।

সোমবার (৬ এপ্রিল) পাঁচ দিনব্যাপী বর্ষবরণ উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিকেলে রাঙামাটি সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন।

পরে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “বর্ষবরণ পার্বত্য চট্টগ্রামের মানুষের সবচেয়ে বড় সামাজিক উৎসব। এখানে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই আনন্দ ভাগাভাগি করে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনুপ কুমার চাকমা, মোহাম্মদ নাজমুল হক, জেলা প্রশাসক নাজমা আশরাফি, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পাঁচ দিনব্যাপী এই মেলায় প্রায় শতাধিক স্টলে প্রদর্শিত হচ্ছে পাহাড়ি জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী হস্তশিল্প, অলংকার, পোশাক ও খাবার। পাশাপাশি রয়েছে ঘিলা খেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ম্রো নাটক, পাজন রান্না প্রতিযোগিতা ও ঐতিহ্যবাহী সংগীত পরিবেশনা। মেলা চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

এদিকে, গত ১ এপ্রিল থেকে তবলছড়ির মাঝেরবস্তী এলাকার শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী বৈশাখী মেলা, যেখানে ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কনসার্ট।

সব মিলিয়ে, পাহাড়ে এখন বইছে উৎসবের হাওয়া— সম্প্রীতি, সংস্কৃতি আর আনন্দে মুখর হয়ে উঠেছে রাঙামাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X