বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের এক নেতা বহিষ্কার

বহিষ্কৃত নেতা রাফিন খন্দকার রাহাত ছবি: সংগৃহীত
বহিষ্কৃত নেতা রাফিন খন্দকার রাহাত ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক তারেক সুজন ও সদস্যসচিব মুরাদ হাওলাদার রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বহিষ্কৃত নেতা রাফিন খন্দকার রাহাত সাতলা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কারের নির্দিষ্ট কারণ বিস্তারিত উল্লেখ করা হয়নি।

এর আগে গত শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকায় প্রায় ১,৪০০ একরের একটি মাছের ঘের দখলকে কেন্দ্র করে বিএনপি, ছাত্রদল ও যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, সাতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সরোয়ার সরদার ও ছাত্রদল নেতা রাহাতের নেতৃত্বে একদল লোক যুবদল কর্মী জাহাঙ্গীর আলম জুয়েল ও মামুন হাওলাদারের ওপর হামলা চালিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ ওই ঘেরে জমির মালিকদের সম্মতি ছাড়াই মাছ চাষের উদ্যোগ নেওয়া হচ্ছিল। এ নিয়ে বৈঠক চলাকালে হামলার ঘটনা ঘটে এবং পরে রাতের দিকে জুয়েলের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বহিষ্কৃত নেতা রাফিন খন্দকার রাহাত। তার দাবি, প্রতিপক্ষই তাদের ওপর হামলা চালিয়েছে এবং এতে তাদের পক্ষের চারজন আহত হয়েছেন। বহিষ্কারের বিষয়টিও তিনি পরে জেনেছেন বলে জানান।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X