মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

পেটে রড ঢুকে প্রাণ গেল শিশু

মাশরুর ওয়াসিফ রায়ান। ছবি : সংগৃহীত
মাশরুর ওয়াসিফ রায়ান। ছবি : সংগৃহীত

মিরসরাইয়ে আম পাড়তে গিয়ে পা পিছলে পড়ে পেটে রড ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুফিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসিফ (৯) ওই এলাকার বদরুল আলমের বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে। সে সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার নুরানি বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র।

নিহতের স্বজন আহমেদ রাকিব বলেন, বিকেলে বাড়ির ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল মাশরুর ওয়াসিফ রায়ান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে ছাদের কলামের বেরিয়ে থাকা রডের ওপর পড়ে যায় সে। এতে রডটি তার পেটের ভেতর ঢুকে গুরুতর আহত হয়। স্বজনরা উদ্ধার করে প্রথমে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিঠাছড়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মাসুদুল করিম বলেন, সন্ধ্যার দিকে মাশরুর ওয়াসিফ রায়ান নামে এক শিশুকে স্বজনরা নিয়ে আসে। তার পায়ুপথ হয়ে পেটে রড ঢুকে যায় বলে জানায় পরিবারের লোকজন। তাৎক্ষণিক আমরা তার ইসিজিতে কোনো হার্টবিট না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করি।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মস্তাননগর) চিকিৎসক সাফায়েত বলেন, মাশরুর ওয়াসিফ রায়ান নামে এক শিশুকে নিয়ে আসে স্বজনরা। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার পায়ুপথ হয়ে পেটে রড ঢুকার আলামত রয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১০

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১১

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১২

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৩

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৪

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৫

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৬

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৭

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৮

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৯

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

২০
X