কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ এএম
অনলাইন সংস্করণ

কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া, গ্রেপ্তার ৫

পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচ কিশোর গ্যাং সদস্য। ছবি : সংগৃহীত
পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচ কিশোর গ্যাং সদস্য। ছবি : সংগৃহীত

কুমিল্লা শহরের ঠাকুরপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়ার ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০৭ এপ্রিল) আসামিদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার পাঁচজন হলেন- ফরহাদ হোসাইন (২২), ইব্রাহিম হোসেন জসিম (২২), শাহাদত হোসেন শান্ত (১৯), তানভীর আহম্মেদ (১৬) ও সাজ্জাদ হোসেন ওরফে রিতিক (১৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল বিকেল ৪টার দিকে ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকায় একদল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, পটকা বিস্ফোরণ, মিছিল ও শক্তি প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

এ ঘটনায় সোমবার (০৬ এপ্রিল) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিসিক শিল্পনগরী সংলগ্ন নোনাবাদ পুকুরের পূর্ব পাড়ে অভিযান চালিয়ে চারটি রামদা ও একটি এসএস পাইপ দিয়ে তৈরি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা ১৪ জনের নাম প্রকাশ করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৪০-১৫০ জনকে আসামি করে মামলা করেছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১০

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৭

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৮

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৯

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

২০
X