নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের ৩ থানায় নতুন ওসি 

নারায়ণগঞ্জের তিন থানার নতুন ওসি। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের তিন থানার নতুন ওসি। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা পুলিশের গুরুত্বপূর্ণ তিন থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে তিন থানার ওসি পদায়নের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এর আগে, প্রশাসনিক কারণে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আব্দুল হালিম এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আব্দুল বারিককে তাদের কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এতে সৃষ্ট শূন্য পদগুলো পূরণ করতেই নতুন করে এই পদায়ন কার্যকর করা হয়েছে।

নতুন পদায়ন অনুযায়ী, ফতুল্লা মডেল থানার বর্তমান ওসি মো. আব্দুল মান্নানকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার দায়িত্ব দেওয়া হয়েছে। ডিবি (সদর জোন) ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মাহবুব আলমকে ফতুল্লা মডেল থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ লাইনে কর্মরত মোহাম্মদ এমদাদুল হককে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, তিন কর্মকর্তা নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যে তাদের কর্মস্থলে যোগদান করবেন।

তিনি আরও জানান, জনস্বার্থে এবং পুলিশি কার্যক্রম আরও গতিশীল করতে এ রদবদল করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১০

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১১

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১২

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৪

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৫

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৬

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৭

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৮

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৯

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

২০
X