টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সড়কের পাশে মিলল যুবকের তিন টুকরো মরদেহ ‎

কক্সবাজার জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
কক্সবাজার জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

‎কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত যুবকের তিন টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎ ‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ‎ ‎ওই মরদেহটি আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী কোনো এক যুবকের বলে ধারণা করা হচ্ছে।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কের পাশে বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে বস্তাবন্দি অবস্থায় ওই মরদেহের তিনটি খণ্ডিত অংশ ‍উদ্ধার করে। বিভিন্ন স্থান থেকে বস্তাবন্দি আলাদা ছয়টি অংশে যুবকের দেহ পাওয়া যায়। ‎ ‎এ দিকে এমন নৃশংস ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়ে। একইসঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ‎ ‎বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দুর্জয় বিশ্বাস বলেন, ‘এটি একজন পুরুষের মরদেহ। খণ্ডিত অংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। নিহত ব্যক্তির পরিচয়ও এখনো শনাক্ত করা যায়নি।’ ‎ ‎এ পুলিশ কর্মকর্তা দাবি করেন, অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে রেখে যায়। যাতে পরিচয় শনাক্ত করা কঠিন হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ‎ ‎টেকনাফ মডেল থানার (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, ‘খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১০

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১১

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১২

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৩

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৪

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৫

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৬

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৭

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৯

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

২০
X