সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে অবৈধ জ্বালানি মজুত, দুই ব্যবসায়ীর কারাদণ্ড

জ্বালানি তেলের অবৈধ মজুত এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
জ্বালানি তেলের অবৈধ মজুত এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড ও দুইজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ৭০৯ লিটার ডিজেল ও ৫ লিটার মবিল জব্দ করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আসসাদিকুজ্জামান।

প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে চারটি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে তেলের অবৈধ মজুত ও মূল্যের কারসাজি প্রমাণিত হওয়ায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়। এতে দুই ব্যবসায়ীকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া অন্য দুই মামলায় আরও দইজনকে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে মজুত করা ৭০৯ লিটার ডিজেল ও ৫ লিটার মবিল জব্দ করে প্রশাসন। জব্দকৃত এই ডিজেল তদারকি কর্মকর্তার উপস্থিতিতে সরকার নির্ধারিত ৯৬.৩৯ টাকা লিটার দরে স্থানীয় একটি ফিলিং স্টেশনে জনসাধারণের মাঝে বিক্রির জন্য বুঝিয়ে দেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসসাদিকুজ্জামান জানান, বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X