নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার যুবক

গ্রেপ্তার মো. হৃদয় হোসেন । ছবি : কালবেলা
গ্রেপ্তার মো. হৃদয় হোসেন । ছবি : কালবেলা

নাটোরের বড়াইগ্রামে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত একমাত্র আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ বন্দর নবীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মো. হৃদয় হোসেন (১৮) নাটোর জেলার বড়াইগ্রাম থানার পারবোর্নী গ্রামের বাসিন্দা মো. কোরবান আলীর ছেলে।

র‍্যাব জানায়, গত ৭ এপ্রিল বিকেলে ওই স্কুলছাত্রী বাবার সঙ্গে জোনাইল বাজারে যায়। সেখান থেকে সে একা বাড়ি ফিরছিল। জোনাইল মহিলা কলেজ এলাকায় পৌঁছালে হৃদয় তাকে কাঁধে তুলে পাশের ঘাসের জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এলে হৃদয় তাকে ছেড়ে পালিয়ে যায়। কিছু দূর অতিক্রমের পর দ্বিতীয়বারও পথরোধ করে ধর্ষণচেষ্টা চালায় হৃদয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে কাউকে না জানানোর হুমকি দিয়ে সে চলে যায়।

এই ঘটনায় লজ্জায় বাড়িতে ফিরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে ছাত্রীটি। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। গত ৯ এপ্রিল ভুক্তভোগীর বাবা বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করলে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১-এর অপারেশন অফিসার রওনক এরফান খান জানান, ভুক্তভোগী নাবালিকার বিচার নিশ্চিত করতে মামলা দায়েরের পরপরই র‌্যাব কার্যক্রম শুরু করে। সুনির্দিষ্ট তথ্য ও নজরদারির ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X