সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

২৮ মামলার শীর্ষ সন্ত্রাসী রক্সি গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার মাহবুবুর রহমান ওরফে রক্সি। ছবি : সংগৃহীত
র‌্যাবের হাতে গ্রেপ্তার মাহবুবুর রহমান ওরফে রক্সি। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে রক্সি গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে র‍্যাব-১১ এর লেফটেন্যান্ট কমান্ডার ও কোম্পানি কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহবুবুর রহমান রক্সি (৩৫) সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, রক্সি দীর্ঘদিন ধরে সোনারগাঁসহ পার্শ্ববর্তী এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। উপজেলাজুড়ে অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। তার নেতৃত্বাধীন সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সাধারণ মানুষের জমি দখল, স্থানীয় ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায়, ছিনতাই ও ডাকাতির মতো নানা অপরাধ সংঘটিত হতো। এছাড়া তিনি টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকা অঞ্চলে সরবরাহ করতেন বলে জানিয়েছে র‍্যাব।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তার বিরুদ্ধে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, গ্রেপ্তার সন্ত্রাসী রক্সিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

১০

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১১

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১২

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৩

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৫

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৬

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৮

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৯

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

২০
X