জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জামালপুরে বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি নূরানী মাদ্রাসার প্লে-শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় শনিবার (১১ এপ্রিল) বিকালে শিশুটির বাবা শাহজাহান মিয়া বাদী হয়ে জামালপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

অভিযুক্তের নাম মো. অনিক (১৬)। সে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের হায়াৎপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। মজিবুর রহমান উপজেলার শ্রীপুর ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে অনিক শিশুটিকে আখ খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। পরে একটি প্লোট্রি ফার্মে নিয়ে গিয়ে হাত বেঁধে তাকে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে অভিযুক্ত কিশোর তার হাত খুলে বাড়িতে নিয়ে আসার পথে শিশুটির মায়ের সঙ্গে দেখা হয়।

এসময় শিশুটি খেলতে গিয়ে ব্যথা পেয়েছে বলে জানায় ওই কিশোর। কিন্তু শারীরিক অবস্থা খারাপ হলে এদিন রাতে ভুক্তভোগী শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে আইনের আশ্রয় না নেওয়ার জন্য বিএনপি নেতা মজিবুর দলীয় প্রভাব দেখিয়ে চাপ দেয় বলে দাবি করেছেন ভুক্তভোগীর বাবা।

ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন খোকন জানান, মজিবুর ইউনিয়ন বিএনপির সম্পাদক মণ্ডলীর সদস্য। এর বাইরে বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

এ বিষয়ে জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি কালবেলাকে বলেন, অভিযুক্ত কিশোরের শাস্তি চাই। সেইসঙ্গে মজিবুরের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

জামালপুরের অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াহিয়া আল মামুন বলেন, শিশু ধর্ষণের ঘটনার অভিযোগ পেয়েছি। ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় মেডিকেল চেক-আপ সম্পন্ন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় যুগ পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১০

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১২

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৩

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৫

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৬

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৭

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৮

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

২০
X