জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে বাড়ির পথে শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধ 

পরিবারের কছে ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর। ছবি : কালবেলা
পরিবারের কছে ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর। ছবি : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘণ্টা শূন্যরেখায় আটকে থাকার পর উদ্ধার আলোচিত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বুধবার গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বর্মনের পরিবার তাকে শনাক্ত করে বিজিবির সঙ্গে যোগাযোগ করেন।

জানা যায়, বিকেল ৪টার দিকে ওই বৃদ্ধকে নেওয়ার জন্য ছোট ভাই ভবানী চন্দ্র বর্মন, মেয়ের জামাই গৌড় চন্দ্র বর্মন এবং নাতি বকশীগঞ্জ থানায় পৌঁছে। দুই সহোদর প্রথম দেখাতে হাত মেলাতে গিয়ে কেঁদে দেয় এবং চারদিকে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও থানা পুলিশ। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেনসহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে। মঙ্গলবার ভোররাত থেকে বুধবার সারাদিন মানসিকভাবে অসুস্থ এ বৃদ্ধকে নাগরিক দাবি করে বিএসএফ ও বিজিবি ঠেলাঠেলি করতে থাকে। শূন্যরেখায় তাকে রেখে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী নিজেদের অবস্থানে চলে গেলে বুধবার সারারাত সেখানেই অবস্থান করেন এই বৃদ্ধ।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শূন্যরেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষে করে অবশেষে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বিষয় নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে যাচাই-বাছাই করে বৃদ্ধ ষষ্ঠী চন্দ্র বর্মনকে ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা রাজশাহীর উদ্দেশে বকশীগঞ্জ ছেড়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীন হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন

ফেনীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ 

বাজেটে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সুখবর

কৌশিক আজাদ প্রণয়ের কবিতা : আহত রৌদ্দুর 

এআইইউবি ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

ব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার

সব জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

পূবালী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া ফের আটক

‘ফ্যামিলি কার্ড’ পাবেন ৪১ লাখ নারী, বরাদ্দ কত?

১০

প্রবাসী কল্যাণে বাজেট কমছে ৫০ কোটি টাকা, উন্নয়নের চেয়ে পরিচালনে বরাদ্দ বেশি

১১

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১২

পাঁচ জেলা পেল নতুন এসপি

১৩

কনটেন্ট ক্রিয়েটর-ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব

১৪

আজ রাতেই ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে : ট্রাম্প 

১৫

গত অর্থবছরের চেয়ে এবার ইসির বরাদ্দ বেশি

১৬

বয়স্কভাতা অব্যাহত / সিনিয়র সিটিজেনদের ট্রেনে বিনামূল্যে ভ্রমণের প্রস্তাব

১৭

কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

১৮

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেটে যুবদলের মিছিল

১৯

মোবাইলের সিম কার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার

২০
X