দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ম. শরীফুল আলম। ছবি : কালবেলা
দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ম. শরীফুল আলম। ছবি : কালবেলা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু করা হবে। রোববার (১২ এপ্রিল) সদর উপজেলার সদরপুরে দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

মো. শরীফুল আলম বলেন, ‘দিনাজপুরের মানুষের গর্ব দিনাজপুর টেক্সটাইল মিল। এটি অনেক দিন ধরে বন্ধ। এরকম অনেক টেক্সটাইল, জুট মিল আছে। প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এগুলো পুনরায় চালু করার চিন্তাভাবনা করছি।’

তিনি বলেন, ‘এটা বেশি দেরি হবে না, আন্তর্জাতিকভাবে টেন্ডার হয়েছে। প্রক্রিয়াগত দিক শেষ করে খুব দ্রুতই এ কর্মচাঞ্চল্য ফিরে পাবে। এ এলাকার মানুষের কর্মসংস্থান আবার নতুন করে তৈরি হবে। পিপিপি পদ্ধতি সরকারি ও বেসরকারি প্রাইভেট সেক্টর মিলেই এই মিল চালু হবে। আমরা নিশ্চিত করে বলতে পারি নির্বাচনি কমিটমেন্ট অনুযায়ী আমরা কর্মসংস্থান এবং এই শিল্প প্রতিষ্ঠানগুলোকে দ্রুত আবার চালু করার যে পদক্ষেপ প্রধানমন্ত্রী নিয়েছে তার ধারাবাহিকতায় দ্রুত এই মিল চালু হবে।’

প্রসঙ্গত, ১৯৮০ সালে ১৩৫০ জন শ্রমিক নিয়ে দিনাজপুর টেক্সটাইল মিলটি চালু হয়। অল্প সময়ের মধ্যে মিলটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। আমলাতান্ত্রিক জটিলতায় বিশাল লোকসানের বোঝা নিয়ে মিলটি ১৯৯৪ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। কয়েকবার খোলা এবং বন্ধের পর ২০০৭ সালে মিলটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X