কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০২:১৩ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

১৯০ জনকে নিয়োগ দিচ্ছে বস্ত্র অধিদপ্তর, আবেদন করুন আজই

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

১৯০ জনকে কাজের সুযোগ দিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বস্ত্র অধিদপ্তর। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে রাজস্ব খাতভুক্ত নানা পদে মোট ১৯০ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৪ আগস্ট থেকেই এসব পদে আবেদন নেওয়া শুরু হয়েছে। রোববার (৩১ আগস্ট) এই আবেদনগ্রহণ শেষ হবে।

চলুন, এক নজরে দেখে নিই বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি-ি২০২৫

পদের নাম ও সংখ্যা—

১. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৬টি

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা

২. টেইলার মাস্টার

পদসংখ্যা: ৬টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৩. উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৯টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৪. আর্টিস্ট ডিজাইনার

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৫. প্যাটার্ন ডিজাইনার

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা

৬. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১৭টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৭. লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৮. সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২০টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৯. মেকানিকস

পদসংখ্যা: ১৭টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১০. হিসাব সহকারী কাম–ক্যাশিয়ার

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১১. আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১২. বয়লার অপারেটর

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৩. ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৪. ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১৫টি

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা

১৫. অফিস সহায়ক

পদসংখ্যা: ৬৭টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৬. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৭. মালি

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৮. বাবুর্চি

পদসংখ্যা : ২টি

বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনে বয়সসীমা : ৪ আগস্ট ২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু : ৪ আগস্ট ২০২৫, সকাল ১০টা।

অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ : ৩১ আগস্ট ২০২৫, বিকেল ৫টা।

আবেদন ফি : এ সময়সীমার মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ১ থেকে ১৩ ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ (বারো) টাকাসহ মোট ১১২/- (এক শ বারো) টাকা ও ১৪ থেকে ১৮ ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা এবং অনগ্রসর নাগরিকদের সব গ্রেডের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কালবেলা/এফএফ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X