কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রায় কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেপ্তার 

স্বর্ণের বারসহ গ্রেপ্তার হওয়া পাচারকারী। ছবি : কালবেলা
স্বর্ণের বারসহ গ্রেপ্তার হওয়া পাচারকারী। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় দর্শনার বারাদি সীমান্তের পাঁচ কবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম সমর হালদার (২৭)। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা চলছে। এ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীন বারাদি বিওপির একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।

সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে এক ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে এগোতে থাকলে তাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।

পরে তার দেহ তল্লাশি করে সবুজ টেপে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাটি খুলে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। ডিজিটাল স্কেলে ওজন করে দেখা যায়, উদ্ধার স্বর্ণের মোট ওজন ৪৫২ গ্রাম।

বিজিবি জানিয়েছে, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা। এছাড়া ওই ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, উদ্ধারকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে এবং ওই ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১০

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১১

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১২

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৩

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৪

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৬

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৭

বাস খাদে পড়ে নিহত ৪

১৮

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৯

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

২০
X