মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সৌদি আরবে নিহত বাংলাদেশি মো. সোবহান খান । ছবি : কালবেলা
সৌদি আরবে নিহত বাংলাদেশি মো. সোবহান খান । ছবি : কালবেলা

সৌদি আরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মাদারীপুরের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত মো. সোবহান খান মাদারীপুর সদর উপজেলার হরিকুমারিয়া এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, ভ্যানচালক সোবহান খান সংসারের হাল ধরতে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে ২০২৫ সালের ১৯ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমান। তবে সেখানে গিয়ে প্রথম কয়েক মাস কোনো কাজ না পাওয়ায় পরিবারে টাকা পাঠাতে পারেননি। প্রায় দুই মাস আগে একটি নির্মাণকাজে যোগ দিলেও ততদিনে ঋণের চাপ আরও বেড়ে যায়।

কিছুদিন পূর্ব্ কাজ করার সময় একটি বহুতল ভবনের উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন সোবহান খান। তাৎক্ষণিকভাবে তাকে রিয়াদের নাছিম ব্রাঞ্চ আল-জাজিরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

নিহতের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছার পর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার স্ত্রী মরিয়ম বেগম বলেন, ‘ঋণ করে স্বামীকে বিদেশে পাঠিয়েছিলাম ভালো কিছুর আশায়। কিন্তু তিনি কোনো টাকা পাঠাতে পারেননি। এখন ৬ সন্তান নিয়ে আমি কীভাবে চলবো, কিছুই বুঝতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘চরম আর্থিক সংকটের কারণে তার মরদেহ দেশে আনার সামর্থ নেই। তাই সরকারের সহযোগিতা প্রয়োজন ‘

নিহতের মরদেহ দেশে ফেরত আনার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন নিহতের পরিবার। আবেদনপত্রের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, মরদেহ আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১০

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৩

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৪

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৫

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৬

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

২০
X