গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২১ এএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের ভয়ে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করা হচ্ছে অচেতন মাদক কারবারির। ছবি: কালবেলা
প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করা হচ্ছে অচেতন মাদক কারবারির। ছবি: কালবেলা

বরিশালের গৌরনদীতে পুলিশের ভয়ে ইয়াবা গিলে সানোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি অচেতন হয়ে পড়েছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী পৌরসভার নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

মাদক কারবারি সানোয়ার মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। তিনি গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানিয়েছেন, নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানকালে সানোয়ার নামে ওই যুবককে সন্দেহজনক মনে হয়। এসময় তাকে থামতে বলা হলে দৌড়ে পালানোর চেষ্টা করে।

কিন্তু ধাওয়া দিয়ে আটক করলে সঙ্গে থাকা ১০/১২ পিস ইয়াবা ট্যাবলেট গিলে ফেলেন তিনি। এতে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

আটক মাদক কারবারির কাছ থেকে আরও কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে, যা এখনো গণনা করা হয়নি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, পুলিশ পাহারায় অচেতন ইয়াবা কারবারির চিকিৎসা চলছে। সুস্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১০

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১১

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৩

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৪

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৫

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৬

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৭

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৯

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X