বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ এএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় জামাই-শাশুড়ি গ্রেপ্তার

বগুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জামাই ও শাশুড়িকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ছবি : কালবেলা
বগুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জামাই ও শাশুড়িকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ছবি : কালবেলা

বগুড়া শহরে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জামাই ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ডিবি পুলিশের এসআই ইফতেখারুল ইসলামের নেতৃত্বে একটি দল শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তাররা হলেন— চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মৃত আলী আকবরের ছেলে নাহিদ উদ্দীন (৩৮) এবং তার শাশুড়ি আমেনা বেগম (৫৫)।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে বগুড়া শহর ও আশপাশের এলাকায় মাদকসেবীদের কাছে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিলেন।

পুলিশ জানায়, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X