লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

লালপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। ছবি : কালবেলা
লালপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। ছবি : কালবেলা

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে নাটোরের লালপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফারজানা শারমিন পুতুল বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও যুব সমাজকে রক্ষায় মাদক, সাইবার অপরাধ, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান জোরদারের নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা নিজ নিজ এলাকার নানা সমস্যা তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন, লালপুর থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ রনজু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১০

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১১

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১২

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৩

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৪

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৫

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৬

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৭

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৮

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৯

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

২০
X