সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৮ এএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ এএম
অনলাইন সংস্করণ

কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলা, গ্রেপ্তার ৩

কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলার ঘটনায় ৩ জন আটক। ছবি : কালবেলা
কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলার ঘটনায় ৩ জন আটক। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় কারখানায় দায়িত্বরত আনসার সদস্যদের সাহসিকতায় ৩ ডাকাতকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার শীতলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কারখানা সূত্রে জানা যায়, ভোররাতে ডাকাত দলের সদস্যরা কারখানার ভেতরে ঢুকে তামা, পিতল, ইলেকট্রিক মোটর ও মূল্যবান বৈদ্যুতিক ক্যাবল লুট করার সময় আনসার সদস্যদের নজরে পড়ে। ডাকাত দল বাধা দিলে তারা আনসার সদস্যদের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা আত্মরক্ষার্থে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে আনসার পি.সি মো. স্বপন বেপারীর নেতৃত্বে একটি দল ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়। তবে বাকিরা কিছু মালামাল নিয়ে পালিয়ে যান।

গ্রেপ্তারকৃতরা হলেন, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকার জাবেদ (২৭), শরিফুর রহমান (২৮) এবং নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাসিন্দা মো. রাসেল (২৯)।

প্রতিষ্ঠানটির ডিজিএম (এইচআর অ্যান্ড এডমিন) ইমরুল কাদের ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট করা বৈদ্যুতিক ক্যাবল, দেশীয় রামদা ও কিরিচ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর কারখানার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১০

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১১

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১২

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৩

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৪

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৫

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৬

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৭

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৮

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৯

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

২০
X