চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে ৫৭৭ বোতল এসকাফ ডিএক্সসহ আটক ১

৫৭৭ বোতল নেশাজাতীয় দ্রব্য, প্রাইভেট কার এবং গ্রেপ্তার যুবক। ছবি : কালবেলা
৫৭৭ বোতল নেশাজাতীয় দ্রব্য, প্রাইভেট কার এবং গ্রেপ্তার যুবক। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযানে ৫৭৭ বোতল নেশাজাতীয় ভারতীয় ‘এসকাফ ডিএক্স’ সিরাপ, একটি প্রাইভেট কার এবং এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৫ এপ্রিল) সকালে মহানন্দা ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।

আটক যুবকের নাম আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬)। তিনি নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতের প্রথম প্রহরে সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহল দল শিবগঞ্জে শাহাবাজপুর ইউনিয়নের মক্কা স্কেলের সামনে অবস্থান করে। পরে একটি ২৩৫০ সিসির ‘অ্যাকর্ড’ প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২৮ বোতল ‘এসকাফ ডিএক্স’ সিরাপ উদ্ধার করা হয় এবং চালক শুভকে আটক করা হয়।

একই সময়ে অপর একটি টহল দল শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের গণকবর সংলগ্ন দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৫৪৯ বোতল একই সিরাপ জব্দ করে।

দুই অভিযানে মোট ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আটক ব্যক্তি, জব্দ মাদক ও গাড়ির বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X