সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে বিএনপি কার্যালয়ে হামলা ও গুলি

ঘটনাস্থল, ইনসেটে গুলির খোসা। ছবি : কালবেলা
ঘটনাস্থল, ইনসেটে গুলির খোসা। ছবি : কালবেলা

ঢাকার সাভারে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো প্রাণহানি না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢালাই মোড় রাজাশন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ১৪-১৫ জনের একটি দল অস্ত্র-শস্ত্র নিয়ে বিএনপি কার্যালয়ে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে অফিসে ভাঙচুরের চেষ্টা করে এবং একপর্যায়ে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে অফিসের এসি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় বিদ্যুৎ না থাকায় কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মী অবস্থান করছিলেন। এ সুযোগে হামলাকারীরা অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে।

সাবেক ছাত্রদল নেতা তানভীর বাবু বলেন, আমরা বাইরে বসে ছিলাম। হঠাৎ করেই একদল লোক এসে হামলা চালায় এবং গুলি ছোড়ে। ভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি।

সাভার মডেল থানার এএসআই মো. হারুন জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি গুলি এসিতে লাগে এবং একটি মিসফায়ার হয়।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১০

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১১

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১২

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৪

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৭

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

২০
X