কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কৃষক কার্ড নিয়ে বিতর্ক, তদন্তে কবির হোসেনকে ‘যোগ্য’ ঘোষণা

কৃষক কার্ড নিয়ে বিতর্ক, তদন্তে কবির হোসেনকে ‘যোগ্য’ ঘোষণা

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘কৃষক কার্ড’ পাওয়া যে ব্যক্তিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চলছে, সেই কবির হোসেন প্রকৃতই ‘প্রান্তিক কৃষক’ হিসেবে ‘যোগ্য’ ঘোষণা করা হয়েছে।

গত ১৪ এপ্রিল টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই অনুষ্ঠানে কৃষক কার্ড গ্রহণ করে নিজের অনুভূতি জানান কবির হোসেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক স্বাক্ষরিত এক চিঠি সূত্রে জানা যায়, অনুষ্ঠানের পর টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারটিয়া এলাকার বাসিন্দা কবির হোসেনের কৃষক কার্ড প্রাপ্তি নিয়ে অনলাইনে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে ১৫ এপ্রিল একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি সরেজমিনে যাচাই-বাছাই শেষে তাদের প্রতিবেদনে উল্লেখ করে, ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা ২০২৫’ অনুযায়ী কবির হোসেন প্রান্তিক কৃষক হিসেবে কার্ড পাওয়ার যোগ্য।

জেলা প্রশাসক শরীফা হক তদন্ত প্রতিবেদনের সঙ্গে একমত পোষণ করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১০

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১১

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১২

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৩

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৬

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৭

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৮

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৯

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

২০
X