কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ

শফিকুল ইসলাম। ছবি : কালবেলা
শফিকুল ইসলাম। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের এক কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে আনসার একাডেমি লেকের পাড় থেকে শফিকুল ইসলাম (৫২) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শফিকুল বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন এবং সপরিবারে কালিয়াকৈরের আনসার একাডেমি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে কারখানা থেকে স্ত্রীকে নিয়ে ফেরার কথা ছিল শফিকুলের। ডিউটি শেষে রাত সাড়ে ৮টার দিকে তিনি বাসা থেকে বের হন। কিন্তু নির্ধারিত সময়ে তিনি না ফেরায় স্ত্রী একাই বাসায় ফিরে আসেন। রাতে শফিকুল বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মহাসড়কের পাশে লেকের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ শনাক্ত করা স্বজনরা জানান, শফিকুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে তার বাম উরুতে গুরুতর জখমের চিহ্ন দেখা গেছে, যা ঘটনার ভয়াবহতা নির্দেশ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১০

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১১

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১২

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৪

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৫

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৬

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৭

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৮

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৯

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

২০
X