মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দুজনের

মুন্সীগঞ্জ জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
মুন্সীগঞ্জ জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

মুন্সীগঞ্জে পৃথক বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলার টংগীবাড়ী উপজেলার ফজুসার ও হায়ারপাড় এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আড়িয়াল ইউনিয়নের ফজুসার গ্রামের রিজান ঢালী (১৬) ও দিঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড় এলাকার রাকিব (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টি শুরু হলে জমিতে গরু আনতে গিয়ে রিজান ঢালী বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত টংগীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে হায়ারপাড় এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে আহত হন রাকিব। পরে তাকেও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. মো. নুরে আলম সিদ্দিকী মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

টংগিবাড়ী থানার ওসি মো. মনিরুল ইসলাম ডাবলু বলেন, পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X