বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

কুকুরটি অসাবধানতাবশত দিঘিতে পড়েছিল : তদন্ত কমিটি

কুকুরটি অসাবধানতাবশত দিঘিতে পড়েছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। ছবি : সংগৃহীত
কুকুরটি অসাবধানতাবশত দিঘিতে পড়েছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। ছবি : সংগৃহীত

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.) মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে মারা যাওয়া কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে ঠেলে দেওয়া হয়েছিল, এমন অভিযোগের কোনো সত্যতা পায়নি জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।

তদন্তে উঠে এসেছে, কুকুরটি অসাবধানতাবশত দিঘিতে পড়ে গিয়েছিল এবং এটি নিছক একটি দুর্ঘটনা ছিল।

এদিকে, প্রাণিসম্পদ বিভাগের ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে আক্রান্ত ছিল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান আতিয়া খাতুনের নেতৃত্বাধীন তিন সদস্যের টিম এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়।

তদন্ত কমিটির প্রধান আতিয়া খাতুন জানান, ঘটনাস্থল পরিদর্শন, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং সংশ্লিষ্টদের সাক্ষ্য গ্রহণ করে নিশ্চিত হওয়া গেছে যে, কুকুরটিকে কুমিরের দিকে ঠেলে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কুকুরটি অসাবধানতাবশত দিঘির পানিতে পড়ে গিয়েছিল এবং কুমিরটি স্বাভাবিক স্বভাবজাত আচরণেই সেটি শিকার করেছে।

অপরদিকে, প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, মাজার এলাকা থেকে মৃত কুকুরের নমুনা সংগ্রহ করে ঢাকার সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে (সিডিআইএল) পাঠানো হয়েছিল। ল্যাবরেটরির ময়নাতদন্তের রিপোর্টে কুকুরটি জলাতঙ্ক রোগে আক্রান্ত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহেব আলী বলেন, কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল, যা অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে কুকুরটির কামড়ে আহত ব্যক্তিরা জলাতঙ্ক রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। তবে আশার কথা হলো, ভুক্তভোগীরা ইতোমধ্যে প্রয়োজনীয় টিকা গ্রহণ করেছেন।

কুমিরের ক্ষেত্রে জলাতঙ্কের ঝুঁকি প্রসঙ্গে তিনি আরও বলেন, কুমির সরীসৃপ জাতীয় প্রাণী হওয়ায় এবং তার শারীরবৃত্তীয় গঠনের কারণে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, তদন্ত কমিটি ও ল্যাবরেটরির রিপোর্টের ভিত্তিতে বিষয়টি পরিষ্কার হয়েছে। এটি কোনো পরিকল্পিত ঘটনা ছিল না, বরং কুকুরটির অসুস্থতা এবং অসাবধানতার কারণে ঘটা একটি দুর্ঘটনা মাত্র।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল বিকেলে মাজারের দিঘিতে থাকা কুমির ‘ধলা পাহাড়’ কুকুরটিকে শিকার করে পানির নিচে নিয়ে যায়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X