পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ এএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে নদীতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

পঞ্চগড়ে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। ছবি : কালবেলা
পঞ্চগড়ে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার চেংঠীহাজরা ডাংগা ইউনিয়নের লক্ষ্মী নারায়নী বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল তিনটার দিকে এক শিশুর এবং সাড়ে চারটার দিকে অপর শিশুর মরদেহ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, দেবীগঞ্জ উপজেলার চেংঠীহাজরা ডাংগা এলাকার রাশেদ হকের ছেলে রাজু ইসলাম (১০) এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাজিতপুর এলাকার হাসিনুর রহমানের ছেলে লাম্মিম হোসেন (১৩)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।

জানা গেছে, রাজু ইসলাম স্থানীয় ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এবং লাম্মিম হোসেন ফুলতলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে তারা করতোয়া নদীতে গোসল করতে নামে। রাজু সাঁতার না জানায় সে লাম্মিমের সঙ্গে নদীতে নামে। এক পর্যায়ে রাজু পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধার করতে গিয়ে লাম্মিমও নদীর গভীরে তলিয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর পাড়ে তাদের জুতা দেখতে পেয়ে স্থানীয়দের নিয়ে নদীতে অনুসন্ধান চালানো হয়। বিকেল তিনটার দিকে রাজুর মরদেহ উদ্ধার করা হলেও তখনো লাম্মিমের সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তার মরদেহও উদ্ধার করা হয়।

দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. মাইনুদ্দিন জানান, স্থানীয়দের সহায়তায় প্রথমে একজনকে উদ্ধার করা হলেও অন্যজনকে পরে তাদের দল উদ্ধার করে।

দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক সচীন চন্দ্র রায় বলেন, পারিবারিক কারণে লাম্মিম মায়ের সঙ্গে না থেকে মামার বাড়িতে থাকত। ছোটোবেলা থেকেই তারা একসঙ্গে বড় হয়েছে। গোসল করতে গিয়ে এ দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়েছে।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১০

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১২

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৩

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৫

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১৬

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১৭

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৮

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৯

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

২০
X