কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বাস চলাচল স্বাভাবিক

কর্মবিরতি প্রত্যাহার শেষে বাস চলাচলের চিত্র।  ছবি : কালবেলা
কর্মবিরতি প্রত্যাহার শেষে বাস চলাচলের চিত্র।  ছবি : কালবেলা

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছে বাস মালিক ও শ্রমিক সংগঠন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। প্রায় ৩০ ঘন্টা পর জেলার বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে।

বৈঠক শেষে কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাস চলাচল বন্ধের ঘোষণা দেন পরিবহন শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোর ৫টা থেকে কুষ্টিয়ার অভ্যন্তরীণ সব রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়। কর্মবিরতির কারণে কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুর রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

এছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী এবং কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ বিভিন্ন রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তবে ধর্মঘট চলাকালে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক ছিল।

পুলিশ সুপারের সঙ্গে বৈঠকে শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা শেষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সংশ্লিষ্ট নেতারা। কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণার পর শনিবার দুপুর থেকেই জেলার বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুল আলম বলেন, পুলিশ সুপার আমাদেরকে ডেকেছিলেন। আমাদের কিছু দাবি উত্থাপন করলে তার মধ্যস্থতায় সংশ্লিষ্ট সংগঠনগুলো মেনে নেয়। উভয়ের মধ্যে ফলপ্রসূ আলোচনা হওয়ায় আমার আমাদের কর্মবিরতি প্রত্যাহার করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১০

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১১

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১২

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৩

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৪

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৫

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৬

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৭

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৮

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১৯

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

২০
X