কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা

মতবিনিময় সভায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীসহ অন্যরা। ছবি : কালবেলা 
মতবিনিময় সভায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীসহ অন্যরা। ছবি : কালবেলা 

কুমিল্লায় নিরাপদ পানি সরবরাহে ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কুমিল্লা সার্কিট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, বিএনপি নেতা মোজাহিদ চৌধুরী, মাহবুবুল আলম চপল, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় ওয়াসা গঠনের গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। ওয়াসা গঠনে সরকারের নীতিগত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্যাদি মন্ত্রণালয়ে প্রেরণের সিদ্ধান্ত হয়। সভায় ওয়াসার পরিধি, জনবলের বিষয়ে আলোচনা হয়। সিটি করপোরেশন থেকে প্রাপ্ত তথ্য জেলা প্রশাসক মন্ত্রণালয়ে রেজুলেশন আকারে প্রেরণ করবেন।

এছাড়াও সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে মনিরুল হক চৌধুরী এমপির আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ থেকে সরেজমিনে পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রদানের জন্য ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রস্তাবিত নতুন সীমানা পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রদান করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১০

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১২

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৩

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৫

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৬

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৭

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৮

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৯

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

২০
X