কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

দাপনাজোড় ব্রিজের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। ছবি : কালবেলা
দাপনাজোড় ব্রিজের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। ছবি : কালবেলা

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে। মাইনাস পয়েন্ট থেকে একটা পর্যায়ে শূন্যতে নিয়ে এসেছেন ড. ইউনুস। আমরা সেই শূন্য থেকে শুরু করেছি। সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই। তারপরেও কর্মকাণ্ড শুরু করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় ব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পরপরই বাসাইল-সখীপুরসহ সারা দেশে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। তার অংশ হিসেবে আজকে এই দাপনাজোড় ব্রিজ উদ্বোধন করা হয়েছে। আজকে সখীপুরে একটি রাস্তা ও বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। গত সপ্তাহে বাসাইল উপজেলার সিংগারডাক-পাথরঘাটা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এভাবেই বাসাইল-সখীপুরে উন্নয়নের বিপ্লব ঘটিয়ে দেব, ইনশাআল্লাহ। সারাদেশে এই সরকারের আমলে উন্নয়ন কর্মকাণ্ড এমনভাবে হবে, যাতে করে বাংলাদেশের মানুষ সেই উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পেতে পারে।

তিনি বলেন, ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত চার লেনের রাস্তার কথা নির্বাচনের সময়েও বলেছি। এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। আশা করি, ভাতকুড়া থেকে নলুয়া পর্যম্ত চার লেনের রাস্তা করা হবে। বাসাইল বাজারে যে ট্র্যাফিক জ্যাম হয়, এখানে একটা বাইপাস করার চিন্তা করছি।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X