রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সড়ক সম্প্রসারণে কাটা পড়ছে গাছ, হারাচ্ছে সবুজ নগর

সড়কের পাশ থেকে গাছ কাটছেন শ্রমিকরা। ছবি : কালবেলা
সড়কের পাশ থেকে গাছ কাটছেন শ্রমিকরা। ছবি : কালবেলা

রাজশাহী নগরীতে সড়ক সম্প্রসারণের জন্য একের পর এক কাঠবাদাম গাছ কেটে ফেলা হচ্ছে। প্রায় ১৬ বছর আগে লাগানো এই গাছগুলো নগরের পরিবেশ ও সৌন্দর্যের অংশ হয়ে উঠলেও উন্নয়ন প্রকল্পের কারণে তা এখন বিলীন হওয়ার পথে। বিষয়টি নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা।

নগরীর বর্নালীর রাজীব চত্বর থেকে কলাবাগান হয়ে ঘোষপাড়া মোড় পর্যন্ত সড়কের একপাশের প্রায় ৩০টি কাঠবাদামের গাছ কাটার সিদ্ধান্ত নেয় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এরই মধ্যে ২৩টি গাছ কেটে ফেলা হয়েছে এবং বাকি গাছগুলোর ডালপালা ছেঁটে ফেলা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে গাছ কাটা হয়।

রোববার (১৯ এপ্রিল) সরেজমিন গিয়ে এসব তথ্য পাওয়া গেছে।

রাসিক সূত্রে জানা গেছে, ২০১০ সালে নগরের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে প্রায় ৭০টি কাঠবাদামের গাছ লাগানো হয়েছিল। দীর্ঘ ১৬ বছরে গাছগুলো বড় হয়ে ছায়া, শীতলতা ও ফল দিত। কিন্তু সম্প্রতি রাজীব চত্বর এলাকায় ফ্লাইওভার নির্মাণের পর সড়কের প্রস্থ কমে যাওয়ায় তা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দা রিয়েল বলেন, এ এলাকায় যানবাহনের তেমন চাপ নেই। অপ্রয়োজনীয়ভাবে গাছ কাটা হচ্ছে, যা ঠিক হয়নি। গাছ কাটা সহজ, কিন্তু বড় হতে সময় লাগে অনেক বছর।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমকে ফোন করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।

জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান কালবেলাকে বলেন, বন বিভাগের অনুমোদন নিয়ে নিয়ম অনুযায়ী গাছ বিক্রি করা হয়েছে। ফ্লাইওভার নির্মাণের কারণে রাস্তার একপাশ সরু হয়ে গেছে। সড়কের প্রস্থ সাড়ে তিন মিটার না হওয়ায় গাছ কেটে রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি ড্রেনের ওপর ফুটপাত নির্মাণ করে পরে সেখানে নতুন করে গাছ লাগানো হবে।

তিনি আরো বলেন, এবার বর্ষার মৌসুমে নগরীর তালাইমারী হতে কাটাখালি পর্যন্ত নতুন করে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. আবুল কালাম আজাদ কালবেলাকে বলেন, গ্রীন সিটি রাজশাহীকে রক্ষা করতে হবে। জনদুর্ভোগ কমাতে যেমন উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ঠিক তেমনি সবুজ নগরী রাজশাহীর পরিবেশ রক্ষায় পরিকল্পনাও থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১০

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১১

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১২

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৩

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৪

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৫

আ.লীগ নেতা কারাগারে

১৬

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৭

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৮

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৯

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

২০
X