গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে মাদককারবারিদের হামলায় কনস্টেবল আহত, থানায় মামলা

টঙ্গীতে মাদককারবারিদের হামলায় কনস্টেবল আহত। ছবি : কালবেলা
টঙ্গীতে মাদককারবারিদের হামলায় কনস্টেবল আহত। ছবি : কালবেলা

গাজীপুরে মাদককারবারিদের হামলায় গুরুতর আহত হয়েছেন টঙ্গী পূর্ব থানায় কর্মরত কনস্টেবল রাহাত। শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার (১৯ এপ্রিল) টঙ্গী পূর্ব থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গী বাজারের ইসলামী ব্যাংক সংলগ্ন এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে কনস্টেবল রাহাত অবস্থান করছিলেন। এ সময় মাদককারবারিরা তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী জানান, প্রতিদিন সন্ধ্যার পর পুলিশ সদস্যরা মাদক ও অস্ত্র উদ্ধারে বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। তবে অভিযোগ রয়েছে, মাঝে মাঝে সাদা পোশাকে কিছু অসাধু ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষের দেহ তল্লাশি করে এবং কিছু না পেলে তাদের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, কনস্টেবল রাহাত টঙ্গী পূর্ব থানায় কর্মরত থাকলেও টঙ্গী পশ্চিম থানার এলাকায় বেশি যাতায়াত করতেন। একই সঙ্গে মাদককারবারিদের সঙ্গেও তার বিরোধ ছিল। এসব কারণে ক্ষোভ থেকে তার ওপর হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তুহীন জানান, ‘কনস্টেবল রাহাতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং সাদা পোশাকে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X