চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০১ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

উদ্ধার বিদেশি পিস্তল ।ছবি : কালবেলা
উদ্ধার বিদেশি পিস্তল ।ছবি : কালবেলা

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ সাইফুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

রোববার (১৯ এপ্রিল) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। এর আগে, গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মো. সাইফুল ইসলামের বাড়ি নোয়াখালী হলেও বর্তমানে তিনি চট্টগ্রামের পাঁচলাইশ থানার বিবিরহাট ফারুক মিয়ার টিনশেড ভাড়া ঘরে থাকেন।

পুলিশ জানায়, বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো কামারাবাদ মোড়স্থ ‘পপুলার মেডিকেল হল’ ফার্মেসির সামনে অস্থায়ী চেকপোস্টে সিএনজি চালিত অটোরিকশা তল্লাশির সময় এক যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখন তাকে ধাওয়া দিয়ে আটক করার পর দেহ তল্লাশি করে কোমরে থাকা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি মূলত বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী, ওয়াজেদিয়া, কুইয়াইশ, অক্সিজেন, বালুছড়া, হামজারবাগ, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে। তার বিরুদ্ধে পাঁচলাইশে দুটি, কোতোয়ালিতে দুটি ও চকবাজার থানায় একটিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১১

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৪

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৬

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৭

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৮

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০
X