ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

চাঁদা না পেয়ে কৃষক দল নেতাকে মারধর, হোটেল ভাঙচুর

হাসপাতালে চিকিৎসাধীন কৃষক দল নেতা আমিন শরীফ। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসাধীন কৃষক দল নেতা আমিন শরীফ। ছবি : কালবেলা

ফরিদপুর শহরে চাঁদা না পেয়ে আমিন শরীফ (৫৫) নামে এক কৃষক দল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার হোটেলে ভাঙচুর করা হয়। আমিন শরীফ ফরিদপুর মহানগর কৃষক দলের সহসভাপতি।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে শহরের হাজি শরীয়তুল্লাহ বাজারে আবাসিক হোটেল ‘সিটি গার্ডেনে’ এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় তার ছেলে মো. সরোয়ার শরীফ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে চারটার দিকে একদল সশস্ত্র ব্যক্তি হোটেল সিটি গার্ডেনের দ্বিতীয় তলার কাউন্টারে প্রবেশ করে আমিন শরীফের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা হোটেলের আসবাবপত্র ও সিসি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে।

একপর্যায়ে অস্ত্রধারীরা আমিন শরীফকে হোটেলের চতুর্থ তলার ছাদে নিয়ে গিয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার বাম হাতের কবজি, বাহু ও কনুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যাওয়ার সময় হামলাকারীরা তার পকেট থেকে নগদ ২৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং দাবি করা চাঁদা না দিলে হত্যার হুমকি দেয়।

মামলায় শহরের আলিপুর পাকিস্তান পাড়ার হিরু কসাইয়ের ছেলে তমাল (৩০) ও মাহমুদকে (৩৫) যথাক্রমে ১ ও ২নং আসামি করা হয়েছে। এছাড়া এজাহারে আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আমিন শরীফ বর্তমানে ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, মহানগর কৃষক দল নেতার ওপর হামলার ঘটনায় থানায় একটি এজাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X