গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

উত্তরাধিকার সূত্রে পঙ্গু অর্থনীতি পেয়েছি : তথ্যমন্ত্রী

গৌরনদীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভায় বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা
গৌরনদীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভায় বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা

আমরা উত্তরাধিকার সূত্রে একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

তিনি বলেন, সবাই আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। তিন মাসের মধ্যেই আমাদের ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিতে হয়েছে। কারণ যে ঘাটতিসহ আমরা পেয়েছি এই ঘাটতি মোকাবেলা করা খুব কঠিন হয়ে যাবে। ভ্যাট থেকে যে টাকা-পয়সা আসে তাতে বাজেটের অর্ধেকও হয় না। বাকি অর্ধেক টাকা কিন্তু নানান ভাবে জোগাড় করতে হয়। সেই কারণে আমরা উত্তরাধিকার সূত্রে একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি।

সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সমাজতো ভেঙ্গে গিয়েছে, কোথাও কোন সামাজিক শৃঙ্খলা নাই। প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো বিশেষ করে পুলিশ প্রশাসন এবং আমলাতন্ত্র নানান রকম বিষাক্ত পরিবেশ সেখানে হয়ে আছে। নির্বাচনের পরপর এই মুহূর্ত পর্যন্ত একটা হানিমুন পিরিয়ড চলছে আমাদের। এটা হয়ত বেশিক্ষন থাকবেনা। মানুষ তার নিজের চাওয়া-পাওয়া নিয়ে আমাদের মুখোমুখি দাঁড়াবে এবং কোন ভুল করলে কেউ আমাদের ছাড়বে না। এখনকার যুগে কোন ভুল ছড়িয়ে পড়তে সময় লাগে না। দুপুর বেলায় ভুল করলে বিকেলে আমার বিরুদ্ধে মিছিল হবে। এখনকার যুগ তাই।

তথ্যমন্ত্রী আরও বলেন, সরকার এবং রাষ্ট্রের ক্ষমতা আগের মতো না। জনগণের কমিউনিকেশনের কারণে জনগণ এখন অনেক বেশি ক্ষমতার মালিক। শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে তা প্রমাণ হয়ে গেছে যে, যত বাহিনী গুছিয়ে রাখা হোক না কেন যদি জনগণের অনুমোদন না থাকে তাহলে ক্ষমতায় টিকে থাকা যায় না। গুলি করে মানুষ মেরে মেরে ক্ষোভ দমন করা যায় না। এই শিক্ষাগুলো কিন্তু আমাদের সামনে আছে। এজন্য জনগণের ক্ষমতা, ভোটের ক্ষমতা হলো সবচেয়ে শক্তিশালী ক্ষমতা। সবকিছুর মালিক জনগণ এই ভয়টা যদি সরকার হিসেবে আমাদের মধ্যে থাকে তাহলে আমরা একটা জবাবদিহিতার মধ্যে থাকতে পারব। আমরাও চাই জবাবদিহিতার এই শক্তিটা সজাগ থাকুক।

উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, জেলা উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন। আলোচনা সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১০

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১১

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১২

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৪

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৫

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৬

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৭

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৮

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৯

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

২০
X