গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

কোনো ভুল করলে কেউ আমাদের ছাড়বে না : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা

কোনো ভুল করলে কেউ আমাদের ছাড়বে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, নির্বাচনের পরপর এ মুহূর্ত পর্যন্ত একটা হানিমুন পিরিয়ড চলছে আমাদের। এটা হয়তো বেশিক্ষণ থাকবে না। মানুষ তার নিজের চাওয়া-পাওয়া নিয়ে আমাদের মুখোমুখি দাঁড়াবে এবং কোনো ভুল করলে কেউ আমাদের ছাড়বে না। এখনকার যুগে কোনো ভুল ছড়িয়ে পড়তে সময় লাগে না। দুপুর বেলায় ভুল করলে বিকেলে আমার বিরুদ্ধে মিছিল হবে।

সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, আমরা উত্তরাধিকার সূত্রে পঙ্গু অর্থনীতি পেয়েছি। সবাই আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। তিন মাসের মধ্যেই আমাদের ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিতে হয়েছে। কারণ যে ঘাটতিসহ আমরা পেয়েছি, এ ঘাটতি মোকাবেলা করা খুব কঠিন হয়ে যাবে। ভ্যাট থেকে যে টাকা-পয়সা আসে তাতে বাজেটের অর্ধেকও হয় না। বাকি অর্ধেক টাকা কিন্তু নানানভাবে জোগাড় করতে হয়।

তিনি আরও বলেন, সরকার এবং রাষ্ট্রের ক্ষমতা আগের মতো না। কমিউনিকেশনের কারণে জনগণ এখন অনেক বেশি ক্ষমতার মালিক। শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে তা প্রমাণ হয়ে গেছে যে, যত বাহিনী গুছিয়ে রাখা হোক না কেন, যদি জনগণের অনুমোদন না থাকে তাহলে ক্ষমতায় টিকে থাকা যায় না। গুলি করে মানুষ মেরে মেরে ক্ষোভ দমন করা যায় না। এই শিক্ষাগুলো কিন্তু আমাদের সামনে আছে। এজন্য জনগণের ক্ষমতা, ভোটের ক্ষমতা হলো সবচেয়ে শক্তিশালী। সবকিছুর মালিক জনগণ, এ ভয়টা যদি সরকার হিসেবে আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা একটা জবাবদিহিতার মধ্যে থাকতে পারব। আমরাও চাই জবাবদিহিতার এ শক্তিটা সজাগ থাকুক।

উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, জেলা উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন।

আলোচনা সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X