কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় চামড়া সংরক্ষণে সচেতনতামূলক কর্মশালা

চামড়া সংরক্ষণে সচেতনতামূলক কর্মশালা। ছবি : কালবেলা
চামড়া সংরক্ষণে সচেতনতামূলক কর্মশালা। ছবি : কালবেলা

বরগুনায় গবাদিপশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ ও পরিবহন বিষয়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে বে অব বেঙ্গল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়ের লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শেখ আলী আশরাফ, কার্যনির্বাহী কমিটির সদস্য, বিএফএলএলএফইএ ও ব্যবস্থাপনা পরিচালক, সারোয়ার লেদার করপোরেশন লিমিটেড।

তিনি বলেন, সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ানো ও সংরক্ষণের অভাবে প্রতিবছর বিপুল চামড়া নষ্ট হচ্ছে, যা জাতীয় অর্থনীতির জন্য বড় ক্ষতি। এই ক্ষতি রোধে প্রশিক্ষণ ও সচেতনতার বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলএসবিপিসি-এর সহকারী পরিচালক লিটন চন্দ্র রায়। তিনি বলেন, চামড়া শিল্পে সুদিন ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্য অর্জনে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আরও বক্তব্য দেন বরগুনা পৌরসভার কর্মকর্তা নাসিরুদ্দিন মাহমুদ। তিনি জানান, চামড়া শিল্পের উন্নয়নে স্থানীয় হাট কমিটি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম, খণ্ডকালীন লেকচারার, আইলেট, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি চামড়া সংরক্ষণের আধুনিক ও কারিগরি পদ্ধতি নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।

নাসিরুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ চামড়া শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ আসন্ন ঈদুল আজহা-কে সামনে রেখে চামড়ার অপচয় রোধ করবে এবং মানসম্মত চামড়া রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X