কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে খাসজমি অবমুক্তের পর শিক্ষককে প্রাণনাশের হুমকি

বাগেরহাটে খাস জমির পুকুর। ছবি : সংগৃহীত
বাগেরহাটে খাস জমির পুকুর। ছবি : সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর মৌজায় সরকারি খাস জমি অবমুক্ত করে একটি মাদ্রাসার অনুকূলে ব্যবহারের অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন। তবে এ ঘটনাকে কেন্দ্র করে পুকুর দখল নিয়ে প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফ খান সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের সঙ্গে আলোচনা শেষে তিনি দক্ষিণ খানপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অনুকূলে জমিটি ব্যবহারের অনুমতি দেন।

স্থানীয় ও ভূমি অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণ খানপুর মৌজার বিআরএস ১ নম্বর খতিয়ানের ৬৩২৬ ও ৬৩৪৫ নম্বর দাগে পূর্বে সরকারি খাল ও রাস্তা থাকলেও সময়ের সঙ্গে অবস্থান পরিবর্তন হয়ে সেখানে প্রায় ০.০৭৪১ একর খাস জমিতে একটি পুকুরের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল এটি অবৈধভাবে দখলে রেখেছিল।

মাদ্রাসা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৮ মার্চ) ভূমি অফিস সরেজমিনে মাপজোক করে জমিটি মাদ্রাসার অনুকূলে একসনা বন্দোবস্ত দেওয়ার সুপারিশ করে।

দক্ষিণ খানপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘পুকুরটি মাদ্রাসার আওতাধীন হওয়ায় অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে এটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফ খান বলেন, ‘সরকারি খাস জমি স্থানীয়রা ভোগ-দখল করছিল। মাদ্রাসার স্বার্থ বিবেচনায় জমিটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এ থেকে প্রাপ্ত আয় মাদ্রাসার উন্নয়নে ব্যয় হবে এবং পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X