উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ডোপ টেস্টে তিন পুলিশ সদস্যের ফল পজিটিভ

উজিরপুর মডেল থানা। ছবি : কালবেলা
উজিরপুর মডেল থানা। ছবি : কালবেলা

মাদকমুক্ত পুলিশ বাহিনী গঠনের চলমান অভিযানের মধ্যেই বরিশালের উজিরপুর মডেল থানার তিন কনস্টেবলের ডোপ টেস্টের ফলাফল পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে পুলিশ বিভাগের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উজিরপুর মডেল থানা পুলিশ ও উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার বিষয়টি অস্বীকার করলেও জেলা পুলিশ সুপার দুজনের তথ্য নিশ্চিত করেছেন।

ডোপ টেস্ট পজিটিভ হওয়া কনস্টেবলরা হলেন— আরিফ হোসেন, মেহেদী ও আতাউর।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, পুলিশের সব সদস্যকে পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনার অংশ হিসেবে গত ১৭ থেকে ১৮ এপ্রিল উজিরপুর থানা পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। এতে তিন কনস্টেবলের শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়ে। পরবর্তীতে তাদের পুলিশ সুপারের কার্যালয়ে আটকে রাখা হয়।

সূত্রে আরও জানা গেছে, ওই তিনজনকে পুনরায় পরীক্ষার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে পাঠানো হয়েছে। সেখানকার পরীক্ষাতেও একই রিপোর্ট এলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) এবং উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাটি অস্বীকার করেছেন। তবে বরিশাল জেলা পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান দুজন পজিটিভ পাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের ডোপ টেস্ট একটি চলমান প্রক্রিয়া। এটি আগেও হয়েছে, এখনো হচ্ছে। ফলাফল পজিটিভ পাওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X