মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

সেচ পাম্পের ৩ ট্রান্সফরমার চুরি, চরম বিপাকে কৃষকরা

ট্রান্সফরমার চুরির ঘটনায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। ছবি : কালবেলা
ট্রান্সফরমার চুরির ঘটনায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। ছবি : কালবেলা

কুমিল্লার বুড়িচং উপজেলার গাজীপুর গ্রামের পয়েন্ট মাঠে সেচ পাম্পের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

গত তিন মাসের ব্যবধানে একই স্থানে দুইবার চুরির ঘটনায় ওই এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। সময়মতো সেচ নিশ্চিত করা না গেলে প্রায় ১৫০ বিঘা জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুর এলাকার ওই গভীর নলকূপ থেকে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন সকালে কৃষকরা মাঠে গিয়ে চুরির বিষয়টি টের পান। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার বা নতুন সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

গাজীপুর সেচ প্রকল্পের আওতায় প্রতি মৌসুমে প্রায় ১৫০ বিঘা জমিতে ধান চাষ করা হয়। এই সেচ ব্যবস্থার ওপর শতাধিক কৃষকের জীবিকা নির্ভরশীল। বর্তমানে মাঠজুড়ে সবুজ ধানের আবাদ থাকলেও পানির অভাবে অনেক জমিতে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম বলেন, আড়াই বিঘা জমিতে ধান চাষ করেছি। গত ৭ দিন ধরে পানি দিতে পারছি না। আর দু-এক দিনের মধ্যে পানি না পেলে পুরো ফসল নষ্ট হয়ে যাবে।

সেচ পাম্পের পরিচালক সাত্তার মেম্বার আক্ষেপ করে বলেন, গত তিন মাসে এই নিয়ে দুইবার চুরির ঘটনা ঘটলো। আগের বার অনেক কষ্টে টাকা জোগাড় করে নতুন ট্রান্সফরমার লাগিয়েছিলাম। এবার আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে ফসলহানি ঠেকানো যাবে না।

এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বুড়িচং অফিসের ডিজিএম দেলোয়ার হোসেন বলেন, আগেও একই প্রকল্পের ট্রান্সফরমার চুরি হয়েছিল। তখন আবেদনের ভিত্তিতে কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ দেওয়া হয়েছিল। সেই কিস্তি শেষ হওয়ার আগেই আবার চুরির ঘটনা ঘটলো। মূলত মাঠের মাঝখানে অরক্ষিত অবস্থানে থাকার কারণে বারবার এমনটি ঘটছে।

অন্যদিকে, বুড়িচং বিএডিসির (ক্ষুদ্রসেচ) অতিরিক্ত দায়িত্বে থাকা ইসহাক মিয়াজি জানান, প্রকল্পটি বিএডিসির আওতাভুক্ত না হওয়ায় তাদের পক্ষ থেকে সরাসরি সহযোগিতার সুযোগ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X