ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

এক রাতে ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

বৈদ্যুতিক ট্রান্সফরমার। ছবি : সংগৃহীত
বৈদ্যুতিক ট্রান্সফরমার। ছবি : সংগৃহীত

ঘন ঘন লোডশেডিংয়ের সুযোগে বগুড়ার ধুনট উপজেলায় এক রাতে একই মাঠ থেকে কৃষকের ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে দিশাহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাতে গ্রামের ফাঁকা মাঠ থেকে এসব ট্রান্সফরমার চুরি করেছে দুর্বৃত্তরা।

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ধুনট জোনাল অফিস সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাতি গ্রামের কৃষকরা জমিতে সেচ কাজের জন্য বৈদ্যুতিক ট্রান্সফরমার বসিয়েছেন। বৈদ্যুতিক সেচ যন্ত্রের সাহায্যে জমিতে পানি সেচ দিয়ে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন। এ অবস্থায় বুধবার রাতে গ্রামের ফাঁকা মাঠের ভেতর থেকে ৬ কৃষকের ট্রান্সফরমার চুরি করেছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- বানিয়াগাতি গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে হাফিজুর রহমান, আজগর আলীর ছেলে আজিজুর রহমান, আব্দুল গফুরের ছেলে আব্দুল জলিল, জেছার উদ্দিনের ছেলে আমির হোসেন, রোমজান আলী ও ব্রজবাসির ছেলে বিমল চন্দ্র।

কৃষক হাফিজুর রহমান বলেন, ট্রান্সফরমার চুরি হওয়াতে ফসলের জমিতে সেচকাজ বন্ধ আছে। বেশ কয়েক দিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণেই ট্রান্সফরমার চুরির এ ঘটনা ঘটে।

ধুনট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম কামাল পাশা কালবেলাকে বলেন, হঠাৎ করেই এ উপজেলায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির প্রবণতা বেড়ে গেছে। চুরি ঠেকাতে তিনি পুলিশের সহায়তা চেয়েছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম কালবেলাকে জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় অভিযোগ পেয়েছেন। চুরি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আশ্বাস দিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১০

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১১

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১২

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৩

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৫

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৬

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৭

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৮

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৯

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

২০
X